| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 360128 বার পঠিত
পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামে বাজারে চায়ের দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। এ সময় বাবুল শেখকে তাঁরা চাপাতি দিয়ে মুখে একাধিকবার কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি সালাম আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থী নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হতে পারে। মামলার প্রস্তুতি চলছে।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪