| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত স্থগিত

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 359406 বার পঠিত
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত স্থগিত
ছবির ক্যাপশন: নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত স্থগিত

স্টাফ রিপোর্টার : 

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। 

শুনানিতে জামায়াতের পক্ষে রয়েছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে গত ৭ মে এই দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

ওইদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪