| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোখের চিকিৎসা জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 361066 বার পঠিত
চোখের চিকিৎসা জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: চোখের চিকিৎসা জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক

চোখের চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে (Rutnin eye hospital) দ্রুত যোগাযোগ করে এপয়েন্ট করা হয়।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪