| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট টাইম: 12-05-2025 ইং
  • 367402 বার পঠিত
৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগর ও আরব সাগরের পরবর্তী ৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় তিনটির নাম হলো (Shakti), মোন্থা (Montha) ও (Senyar)। তবে উচ্চারণে ভিন্নতা থাকতে পারে।

এর মধ্যে শক্তি নামটি শ্রীলঙ্কার দেওয়া, মোন্থা নামটি থাইল্যান্ডের দেওয়া ও সেনিয়ার নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।

উল্লেখ্য, বিশ্ব আবহাওয়া সংস্থা ২০০০ সালেই বঙ্গোপসাগর ও আরব সাগরের পার্শ্ববর্তী ১৩টি দেশের প্রস্তাবনায় পরবর্তী ১৬৯টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে রেখেছে। গাণিতিক বিভিন্ন মডেলের পূর্বাভাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে দেখালেই সেটি নিশ্চিত করে বলা যায় না। মডেলের পূর্বাভাস যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

এজন্য, পর্যাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করা আবশ্যক। নাম নির্ধারিত থাকা মানেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া নয়।

তালিকায় থাকা পূর্ববর্তী ও পরবর্তী সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলোর নাম দেখার জন্য নিম্নোক্ত ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারেন।

১. https://live8.bmd.gov.bd//p/Cyclone-Names ২. https://wmo.int/.../northern-indian-ocean-names-arabian...



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪