ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ট্র্যাক করে ভূপাতিত করেছে। তারা জানিয়েছে, তাদের মধ্যে একটি ছিল একটি গুপ্তচর ড্রোন যা “সংবেদনশীল” স্থান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরানি বাহিনী শেষ আক্রমণে ইসরায়েলে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে আরও ১০ টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হামলা চালানো হয়।
ইরানের সঙ্গে টানা চার দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুতগতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ব্যবহার করছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই (এমইই)। তিনি জানান, ইসরায়েলকে পুনরায় সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে।
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের রাজধানীর পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বাংলাদেশিদের তেহরানের নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক। এর আগে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি বর্তমানে গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান শত্রুতার প্রতিক্রিয়ায় পেন্টাগন মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে সোমবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর অংশ হিসেবে জ্বালানি রিফুয়েলিং প্লেন এবং একটি অতিরিক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার সহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কাতার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানায় এবং একে "একটি অকল্পনীয় পদক্ষেপ যার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে" বলে অভিহিত করে।
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি বলেছে, তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে।
ইসরায়েলে আবারও ইরানে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে চীনের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ভারতীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন। গোপনে পাঠাচ্ছে অস্ত্র।
ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান। তবে কোনো আক্রমণের সমানমাত্রায় পাল্টা জবাব দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে।
আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে। এতে বলা হয়েছে যে নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরাইলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে।