সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজাপুর ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের রাজাপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া দেশে ভালো নির্বাচন সম্ভব নয়। শুক্রবার (৪ জুলাই) রংপুরে জনসভায় যোগদানের আগে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে নেমে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, 'দীর্ঘদিন ধরেই দেশে মব কালচার চলছে। কিন্তু এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী জড়িত নয়। ১৯৭২ সাল থেকেই এ পরিস্থিতি চলছে। জামায়াত সবসময় মব রাজনীতির বিরুদ্ধে।'
একজন ব্যক্তি জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে ক্ষমতায় থাকতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাব শর্ত সাপেক্ষে মেনে নেবে বিএনপি। এ জন্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান সংবিধানে যুক্ত করা যাবে না বলে শর্ত দিয়েছে দলটি। বিএনপির এই শর্তের সঙ্গে একমত নয় জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এখন অনেকেই লম্বা লম্বা কথা বলেন। মার্চ ফর ডেমোক্রেসির ( ২৯ নভেম্বর ২০১৩) দিনেই হাসিনার বিদায় হওয়ার কথা ছিল। ওইদিন রাজপথে নেমে আমাদের নেতাকর্মী শহীদ হলেন। কিন্তু এখন যারা লম্বা লম্বা কথা বলেন ওই দিন তাদের ফোন বন্ধ ছিল। যার কারণে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নিজের বাড়ির বাইরে বেরোতে পারিন নাই। বালির ট্রাকের সামনে আটকে গিয়েছিলেন। ওইদিন তার পাশে কোনো নেতাকর্মী ছিলেন না। তার সঙ্গে ছিলেন শুধু গৃহকর্মী ফাতেমা। ওইদিন কই ছিলেন আপনারা?’’