প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির আশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএইএ ও বিকেএমইএ দাবি করেছে, প্রায় শতভাগ কারখানায় মে মাসের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। বিজিএমইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকখাতে সর্বমোট চালু কারখানার সংখ্যা ২ হাজার ৯২টি (ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৫০টি এবং চট্রগ্রাম অঞ্চলে ৩৪২টি কারখানা)।