চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফররত বিএনপির নয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফরের চতুর্থ দিনে সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘‘ আগামীদিনের পার্লামেন্টকে তারা(ইউরোপীয় ইউনিয়ন) সহযোগিতা করতে চাচ্ছে। তারা চায় বাংলাদেশের পার্লামেন্ট স্ট্রং…ক্যাপাসিটি বিল্ডিং একটা সচিবালয় থাকবে যাতে পার্লামেন্টে পারফরমেন্সটা ভালো হয়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবেন, এমন প্রস্তাব রেখেছে বিএনপি।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডি’র সাথে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাই টেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের বিষয়ে শর্তসাপেক্ষে একমত হয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করে কেবল সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হলে তারা দ্বিমত পোষণ করবে বলে জানিয়েছে দলটি। বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো.আমিনুল হক বলেন, আমরা নব্য আওয়ামী লীগের কোন সদস্যকে দলে ঠাঁই দিব না। যারা তাদের দলে ঠাঁই দিবেন তাদের কে বহিষ্কার করা হবে ।
বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার সরকারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বেগম খালেদা জিয়া কাতার আমিরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে ছাত্রদল।
বুধবার (২৫ জুন) নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিকদল নেতাদের একাংশের ওপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ সারাবিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ এবং এর শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠ ভোট হলে কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা দুই একটা আসনও হয়তো পাবে না। অন্তবর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা চান নির্বাচন প্রলম্বিত হোক।