| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস খুলছে রবিবার

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মানুষের ভিড় ছিল। কাপড়ের ব্যাগ ও কোরবানির মাংস হাতে জীবন-জীবিকার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে ফিরছিল চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বিস্তারিত...

পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

গত ২৮ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।

বিস্তারিত...

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনব্যাপী (১০-১৩জুন) যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে বাংলাদেশের পাঁচটি অর্জনের কথা তুলে ধরেন।

বিস্তারিত...

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের শুরুতেই দেখা গেলো উভয়ের মাঝে এক উষ্ণ সৌজন্য বিনিময়। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের বৈঠক রুমে প্রবেশ করেন তারেক রহমান। তখনই কয়েক কদম এগিয়ে এসে তাকে স্বাগত জানান ড. ইউনূস। এই সংক্ষিপ্ত সময়েই দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা।

বিস্তারিত...

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে। চলতি বছর এ পর্যন্ত এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

বিস্তারিত...

রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

বিস্তারিত...

ড. ইউনূস প্রত্যাখ্যান করেছেন সাক্ষাতের অনুরোধ, হতাশ টিউলিপ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন টিউলিপ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা জানিয়েছেন।

বিস্তারিত...

অধ্যাপক ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পুরস্কার গ্রহণ করেছেন। যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট জেমস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

বিস্তারিত...

সন্দেহ হলে ভারতীয় নাগরিকত্ব সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাক: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন- এনআরসিতে ( ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন) নাম থাকলেও সন্দেহ হলেই বাংলাদেশে পুশব্যাক করা হবে। তিনি বলেন, নাগরিকপঞ্জিতে নাম রয়েছে, এমন কাউকেও বিদেশি বলে সন্দেহ হলেই পুশব্যাক করার নীতি বা ট্র্যাটেজি নিয়েছে বিজেপি সরকার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খের রিপোর্টে এটা জানানো হয়।

বিস্তারিত...

দেশের ভবিষ্যতের জন্য ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হতে যাওয়া বৈঠক বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১২ জুন) এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি এই অভিমত প্রকাশ করেন।

বিস্তারিত...

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে : প্রেস সচিব

প্রেস সচিব আরও বলেন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটি করছি, যাতে এই টাকা দেশে ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়।

বিস্তারিত...

রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

বিস্তারিত...

মে মাসে সড়কে ৬১৪ প্রাণহানি, আহত ১১৯৬: যাত্রী কল্যাণ সমিতি

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিস্তারিত...

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

বিস্তারিত...

ভারতে বিমান দুর্ঘটনা, সমবেদনা জানিয়ে মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা তার বার্তায় লিখেছেন, ‘‘ভারতের ​আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪