সারাদেশে রোগী দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৩ জনে। তাদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ২ হাজার ২৭৫ জন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ।
বুধবার (১১ জুন) দিনগত মধ্যরাত থেকে সমুদ্রে মাছ আহরণ শুরু করেছেন উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর জেলেরা।
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (১১ জুন) সকালে উপজেলার কালাইয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
গত দুই সপ্তাহে অনেক যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ৩০টি পরিবারকে টোকেন প্রদান করে আস সুন্নাহ প্রতিনিধি
শুক্রবার (০৬জুন) বিকেল সাড়ে ৫টায় কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
বাউফলে কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বাউফল সদর ইউনিয়নের আফসেরের গ্যারেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গাড়ির চাপায় তিনটি গরুর মৃত্যু হয়। আজ সোমবার সন্ধা সারে ৭টায় ওই ঘটনা ঘটেছে। নিহত রাসেল দশমিনা উপজেলার খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে। সে পেশায় একজন গরু ব্যবসায়ী।
বহিরাগতদের হামলা ও আনসার সদস্যদের বাধায় জুলাই ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন পন্ড হয়ে গেছে। এ ঘটনায় দুই নারী নেত্রীসহ ৪ শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। রবিবার (১জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটেছে
পটুয়াখালীর বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। রোববার (১ জুন) সকাল ১০টায় উপজেলার ইন্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার এর বাসভবনে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, পাশাপাশি অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বরিশালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে প্রায় দুই কিলোমিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ উদ্বোধনের আগেই বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র গর্ভে। বুধবার (২৯ মে) সকাল ১০টায় শুরু হওয়া জোয়ারের তাণ্ডবে মেরিন ড্রাইভের কয়েক জায়গা সমুদ্রে বিলীন হয়ে যায়