অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এর পরও যদি দলটি কোনো কর্মকাণ্ড করে, জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টাও করে, তা শক্ত হাতে দমন করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক এ হুঁশিয়ারি দেন
গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শনিবার) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এতে ১২১ সদস্য রাখা হয়েছে। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪২৪টি গাড়ি ডাম্পিং ও ১৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, নগরবাসীর জন্য তীব্র তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৪ জন। শুক্রবার (৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা
রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত দুই নারী শিক্ষার্থীর মধ্য থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ....
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেপ্তার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুধবার (৭ মে) বিকেল পৌনে ৫টার দিকে লালবাগের আজিমপুর চৌরাস্তায় এলাকা থেকে মোটরসাইকেল চালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেপ্তার করা হয়
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। ও দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন