বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতকে দায়ী করা প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে মন্তব্য করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই মন্তব্য করে বলেন, আইনশৃঙ্খলাসহ যাবতীয় সমস্যা সমাধানের দায়িত্ব সে দেশের সরকারের। তা না করার ব্যর্থতার দায় অন্য কারো ঘাড়ে চাপানোর অর্থ সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিস্ফোরক স্বীকারোক্তিতে জানিয়েছেন, ভারতের ৯-১০ মে রাতের ব্রহ্মস মিসাইল হামলার সময় পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ছিল। আজারবাইজানের প্রাচীন শহরে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন, যা এখন পাকিস্তান ও ভারতের কূটনৈতিক ও সামরিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভারত সরকার দেশের তিন বাহিনী—সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী—এর মধ্যে আরও সুসংহত সমন্বয় গড়ে তুলতে এবং আন্তঃ-বাহিনী সংস্থা বা আইএসও-র কার্যকারিতা জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২৭ মে থেকে কার্যকর হওয়া একগুচ্ছ নতুন নিয়মের মাধ্যমে আইএসও কমান্ড কাঠামোকে আরও শক্তিশালী করার পথ প্রশস্ত করা হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন
কাশ্মীর উপত্যকায় প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, সীমান্তে সংঘর্ষ এবং ভারতের অপারেশন সিন্দুরের মতো সীমিত আকারের সামরিক অভিযানের মধ্যেই ভারত ও পাকিস্তান এবার যুক্তরাষ্ট্রে প্রবল লবিং প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন, যার লক্ষ্য দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ইস্যুগুলোর — কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন ও বাণিজ্য — সমাধান।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সোমবার সংসদীয় উপদেষ্টা কমিটিকে একথা জানিয়েছেন। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী শিবিশ লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই অভিযানটি ৭ মে রাতে পরিচালিত হয়।
ভারত ও কানাডার মধ্যে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জমাট বরফ খানিকটা গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী—এস জয়শঙ্কর ও অনিতা আনন্দ—ফোনে কথা বলেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে।
পাকিস্তান চীনের সামরিক ও অর্থনৈতিক সহায়তায় তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে এবং ভারতকে একটি অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি) সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫ রিপোর্টে।রবিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে,
দক্ষিণ ভারতের কেরালার উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমএসসি এলসা-৩, ২৬ ডিগ্রি কাত হয়ে পড়লে সমুদ্রে কার্গো কনটেইনার পড়ে যায়। এতে পরিবেশগত বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতের নাগরিক বিমান চলাচল মহাপরিচালক (ডিজিসিএ) সমস্ত বাণিজ্যিক এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যে, প্রতিরক্ষা বিমানক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম সীমান্তের নিকটবর্তী বিমান ক্ষেত্রগুলিতে, টেকঅফ এবং অবতরণের সময় বিমানের জানালার শেড বন্ধ রাখতে হবে। এই নিয়মটি বিমান ১০,০০০ ফুট উচ্চতায় ওঠা পর্যন্ত এবং অবতরণের সময় এই উচ্চতায় নামার পর পর্যন্ত প্রযোজ্য হবে। জরুরি প্রস্থান সারির ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে, বলেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
গাজায় পারমাণবিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওই সদস্য এমন কথা বলেন।
উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে
তুরস্কে এক বিশেষ অভিযানে দেশটির সেনাবাহিনীর ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৯ জন পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয় যাদের বেশিরভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৬টায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সূত্র-এএফপি