চাগাই জেলার এক সীমান্তচৌকির কর্মকর্তা আতা উল মুনিম জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।’ তবে বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি রয়েছে বলেও তিনি জানান।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান এককভাবেই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লিনা খাতিব। তিনি বলেন, ‘ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে না পারেন, সেজন্য একজন ডেমোক্র্যাট দলীয় সিনেটর আজ সোমবার একটি আইন প্রস্তাব করেছেন।
ইসরায়েলি বাহিনী তেহরানে বোমাবর্ষণের পর কয়েক ঘণ্টার ব্যবধানে ইরান নতুন করে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বন্দরনগরী হাইফা আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।
ইরানের ওপর মারাত্মক হামলা বন্ধ করতে, ইসরাইলের ওপর চাপ দেওয়ার জন্য সোমবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ তথ্য জানিয়েছেন। তবে, এ হামলায় কোনও মার্কিন কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন যে, এটি ছিল একটি অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে ইরান-ইসরায়েল সংঘাত। এ অবস্থায় দুইদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্ততার চেষ্টায় এগিয়ে এসেছে ওমান এবং কাতার। কিন্তু, শুরুতেই ব্যর্থ হয়ে গেছে তাদের চেষ্টা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিয়েছে ইরান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল। বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছে নেদারল্যান্ডসে। এই বিক্ষোভে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিক্ষোভকারী লাল পোশাক পরে ইসরায়েলের প্রতি ডাচ সরকারের নীতির প্রতিবাদে মিছিল করেছে।
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাসক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইরানের কতজন নিহত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
ইসরায়েলি কর্মকর্তারা যুক্তি দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রয়োজনীয় ছিল কারণ দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে ছিল।