ইরান-ইসরায়েলের চলমান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। ইরানের হামলা মোকাবিলা করতে পারেছে না ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
ফোনালাপে পুতিনকে চিনপিং বলেন, ‘সংঘাতে জড়িত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায়।’
বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল সাইদে অসিম মুনির। এ সময়ে সন্ত্রাসীবিরোধী বিভিন্ন উদ্যোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও উসকানিমূলক মন্তব্য করেছেন। এবার তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বলেছেন।
গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহভাবে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১-এর ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। ব্ল্যাক বক্সটি বিমানে আগুন লাগার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে ভারতে এমন প্রযুক্তি নেই যা এমনভাবে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম।ব্ল্যাক বক্সটি ওয়াশিংটন-ভিত্তিক ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে পাঠানো হবে।
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশটির জনগণ ও সরকারের প্রতি পাকিস্তান সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একটি বিবৃতি দিয়েছেন যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন, জোর দিয়ে বলেছেন যে তেহরান এই সংঘাতে ‘‘একা নয়’’।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৮ জুন) রাতে আইআরজিসির বরাত দিয়ে এ খবর জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়্যাল নিউজ।
এবার ইসরায়েলের দিকে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছোড়ার পর এগুলো যাওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলির এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথামতো ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে তারা ‘অপূরণীয় ক্ষতির মুখে’ পড়বে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আমি কী করতে যাচ্ছি তা কেউ জানে না। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় বুধবার গাজা ভূখণ্ডে ৩৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ।
খামেনি বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচির নিয়ে আলোচনা করছিল, এমন সময়ে ইসরায়েল প্রথম বিমান হামলা করে। অথচ তখন তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা হুমকি ছিল না। এ সময় ইরান শান্তির পথেই ছিল।