তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়
মঙ্গলবার (২০ মে) বিকেলে বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩দিনব্যাপী মেয়েদের কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
এর আগে টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রানতাড়া ছিল ১৯১ রানের
সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আসরের শেষ ধাপে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন তিনি। বিসিবি থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে এনওসি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এলিমিনেটর রাউন্ডে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসান আল মামুন এবং এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার। রোববার (১৮ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই তিন জনের বিকেএসপি’র মনোনয়ন বোর্ডের মনোনয়ন নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রোববার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে
অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল