বৃহস্পতিবার (১৯ জুন) ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন, একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হওয়া ২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি ।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। ইরানের হামলা মোকাবিলা করতে পারেছে না ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
ফোনালাপে পুতিনকে চিনপিং বলেন, ‘সংঘাতে জড়িত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায়।’
বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল সাইদে অসিম মুনির। এ সময়ে সন্ত্রাসীবিরোধী বিভিন্ন উদ্যোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও উসকানিমূলক মন্তব্য করেছেন। এবার তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বলেছেন।
গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহভাবে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১-এর ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। ব্ল্যাক বক্সটি বিমানে আগুন লাগার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে ভারতে এমন প্রযুক্তি নেই যা এমনভাবে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম।ব্ল্যাক বক্সটি ওয়াশিংটন-ভিত্তিক ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে পাঠানো হবে।
গত রাতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।
ইসরায়েলি ও মার্কিন নেতাদের হুমকির পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সমর্থন জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি বিবৃতি প্রকাশ করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
চলমান হামলা পালটা হামলার মধ্যে এবার ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা। ইসরাইলের ....
দুদেশের মধ্যে যদি এই সংঘাত আরও দীর্ঘ সময় ধরে চলে তবে তা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৭ জন আহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দৌড়ে আশ্রয় নিতে যাওয়ার সময় ১৮ জন আহত হয়েছে। খবর এএফপির।
ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের এক্স পোস্টে তিনি স্পষ্ট বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যদ্বাণী দেন।