রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর উত্তরা ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে এ মহড়া অনুষ্ঠিত হয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাইকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার’ (টিএসইসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার (২৫ জুন) রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসইসির উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
চলতি জুন মাসে ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে এই অকটেন আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্টসহ একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া, তাদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪২ জন। বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান
গ্রেপ্তার এড়াতে নিজ বাসা ছেড়ে মগবাজারে একটি বাসায় আত্মগোপন করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের রাতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে যান
মাদক ও দুর্নীতি সরকার নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
গত মে মাসে সারাদেশে ৫০১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৯০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৫৪১ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীনের গত ১৭ জুন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করা হয় ২৪ জুন। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম বলতে পারছি না।
দেশের বিভিন্ন খাতে সংস্কার আনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে