রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আবু সালেহ আকনসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় জাকির হোসেন এবং তার স্ত্রী বিউটি খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ মে) এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয় প্রাঙ্গণে সশস্ত্র হামলা, লুটপাট ও কয়েকজন সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মামলা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি জাতির পরিচিতির মৌলিক উপাদান। এর মাধ্যমে কোনো জাতির জাতিসত্তা আলাদারূপে পরিস্ফুটিত হয়। তাই সংস্কৃতিকে বলা হয়, একটি সমাজের আয়না। কিন্তু সেই আয়নায় যদি সমাজের চিত্র না ফুটে, সমাজের বিপরীত কিছু ফুটে ওঠে, তবে সমাজের অসংগতি দেখা দেবে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। রোববার (১৮ মে) বেলা সোয়া এগারোটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্র্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ মানববন্ধনে সংহতি জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবীরাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকগণ তাদের পরিচয়পত্র দেখালেও মারধর শুরু করলে যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেন ছবি উঠাতে শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ধরে মাঠে নিয়ে বেধরক মারপিট করে তার ক্যামেরা ভাংচুর করে এবং তা ছিনিয়ে নেয়।
রাজধানীর উত্তরায় প্রতিবন্ধী যুবকের ব্যবসা দখলসংক্রান্ত মানববন্ধনের সংবাদ প্রকাশ করায় মব সৃষ্টি করে সাংবাদিককে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আল আমিন সরকার ওরফে শামীম আল মামুন ও তার ভাই মইম সরকার। এরই প্রতিবাদে মানববন্ধন করেছেন উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মীরা।
সামাজিক মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস ও শেয়ার করে বেশি, গবেষনা মিশিগান ইউনিভার্সিটির
জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদের (টুকু) বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদের বক্তব্য বা মতামত একান্তই তাঁর নিজস্ব।
ভারতের অবস্থানের ব্যাপারে কোনো বক্তব্য না দিয়ে বিএনপি চীনের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি দাবি করেন, বিএনপির বর্তমান অবস্থানের বিষয়ে চীনের চেয়ে ভারত কড়া অবস্থান প্রকাশ করেছে। এর পরও দলটি ভারতের সমালোচনা নয়, করছে চীনের।
ক্যামেরার পেছনে কাজ করতে চেয়েছিলেন আফিয়া তাবাস্সুম; দর্শকের কাছে তিনি ‘বর্ণ’ নামে পরিচিত। এক ফটোশুটে নির্ধারিত মডেল হাজির না হওয়ায় কপাল খুলেছিল তাঁর, ক্যামেরার পেছন থেকে সামনে আসেন।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতল লীসা গাজী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বাড়ির নাম শাহানা’। ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ডের সিদ্ধান্তে সিনেমাটি এ পুরস্কার জিতেছে।