বিশেষ প্রতিনিধি, jhuum biswas।।
রিপোর্টার্স২৪ ডেস্ক :
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার (২৩ জুন) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
ভারতের হয়ে ১৯৭৯ সালে অভিষেক হওয়া এই সাবেক ক্রিকেটার খেলেছেন ১৯৮৩ সাক পর্যন্ত। ভারতের জার্সিতে খেলেছেন ৩৩ টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ। বল হাতে টেস্টে ১১৪ ও ওয়ানডেতে শিকার করেছেন ২২ উইকেট।
রাজকোটে ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার ৩২ বছর বয়সে অভিষগেক ঘটান টেস্ট ক্রিকেটে। চেন্নাইতে অভিষেক টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৯ সালে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই শিকার করেন ৬ উইকেট। অভিষেক টেস্টে ভারতের হয়ে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব আছে ৯ জনের। দোশি তাদেরই একজন।
বাংলা ও সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। দেশের বাইরে কাউন্টি খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে।
সাবেক এই স্পিনারের মৃত্যুতে শোক জানিয়েছেন অনীল কুম্বলে এক্সে লিখেছেন, ‘দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।’ গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত
রিপোর্টার্স২৪/ঝুম