বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
স্টাফ রিপোর্টার: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও গুলশান থানাধীন জিয়া সাইবার ফোর্স-(জেডসিএফ) ঢাকা মহানগর (উত্তর) এর যুগ্ম-আহ্বায়ক নুরুল আবিদের মা ছানোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ছানোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছানোয়ারা বেগম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
এছাড়াও ছানোয়ারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপি মহাসচিব তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে, এই মর্মান্তিক ঘটনায় জিয়া সাইবার ফোর্স-(জেডসিএফ) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে সংগঠনটি। দুই নেতার মাতৃবিয়োগে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/আরএইচ