বিশেষ প্রতিনিধি, Sanchoy Biswas।।
মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে।
মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প। চারদিনের এই সফরে ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। ট্রাম্পের এই সল্প সময়ের সফর পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েল।
আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে ছয়টি সিএইচ-৪এফ ব্লক II চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েল গাজায় তাদের অভিযান কয়েক দিনের জন্য স্থগিত রাখবে। তবে, গাজায় বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৫২ হাজার ৮৬২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।